⚽ SAFF MEN'S CHAMPIONSHIP 2026
🇧🇩 Bangladesh • Dhaka
🏆 Tournament Starts In
00 Days
00 Hours
00 Minutes
00 Seconds
🇧🇩 Bangladesh Time (BDT) 00:00:00
🇸🇦 Saudi Arabia Time (KSA) 00:00:00

বিসিবি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ৭ জুন

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।


নির্বাচনের অংশ হিসেবে ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। বাছাই শেষে ২৩ মে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২৪ মে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে।


প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদনও ২৫ মে করতে হবে।


৭ জুন বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একইদিন ফলাফল ঘোষণা করা হবে।


এবারও তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

Previous Post Next Post